দক্ষিণাঞ্চলের জয়, ড্র করেছে পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

উইনিং বোনাস নিচ্ছেন দক্ষিণাঞ্চল অধিনায়ক রাজ্জাক বিসিএলের চতুর্থ রাউন্ডে জয়ের দেখা পেয়েছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলকে তারা হারিয়েছে ৭ উইকেটে। অপর দিকে প্রত্যাশিত ড্র হয়েছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচ।

দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল

৫ উইকেটে ১৮০ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি। শুভাগত হোমের ওপরই নির্ভর করছিলো মূল প্রতিরোধ। দলীয় ২১৮ রানে শুভাগত ফিরলে পরের ব্যাটসম্যানরা লম্বা ইনিংস উপহার দিতে ব্যর্থ হন। ৭১ রান করে রাব্বির বলে ফেরেন শুভাগত। মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে গুটিয়ে গেলে ১৩৪ রানের লক্ষ্য পায় দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে ৪টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান।

ওপেনার এনামুল হকের অপরাজিত ৮৬ রানের সুবাদেই ৩ উইকেট হারিয়ে জয় পায় দক্ষিণাঞ্চল।

পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল

৯০ রান নিয়ে দিন শুরু করা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৩৬২ রান তুলে। ডাবল সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন মুমিনুল হক। ১৯৪ রান করে ফেলা এই ব্যাটসম্যানকে ডাবল বঞ্চিত করেন তানবীর হায়দার। এছাড়া ৮৩ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।

জবাবে উত্তরাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫২ রান। সেই লক্ষ্যে শেষ দিনে ১৬ ওভার ব্যাট করার সুযোগ পায় উত্তরাঞ্চল। তারা ১ উইকেটের বিনিময়ে করে ১১৬ রান। ৫১ রানে অপরাজিত থাকেন জুনায়েদ সিদ্দিক ও ৫০ রানে ফরহাদ হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম