ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাশরাফি

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৪২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৬

মাশরাফির সঙ্গে তামিম। বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ। এমন শোনা গেলেও মাশরাফি সরাসরি এ নিয়ে আবারও কিছু বলতে চাইলেন না।

শুক্রবারের ম্যাচেও দুর্দান্ত খেলেছেন। নির্বাচনের ভাবনা মাথায় নিয়ে এভাবে পারফর্ম করতে পারলে ভবিষ্যতেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মাশরাফি দিলেন কূটনৈতিক উত্তর, ‘এই প্রশ্নের জন্যই সিরিজের আগে প্রেস কনফারেন্স করেছিলাম। খেলার ভেতর এমন প্রশ্ন আশা করিনি। তবু বলছি, ২০১১ থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় এটাই হয়তো আমার শেষ ম্যাচ। সত্যি কথা বলতে শেষ ম্যাচ এমনটা ভাবিনি। কারণ সামনে আরও চ্যালেঞ্জ আছে। সেসব নেওয়ার জন্য আরও প্রস্তুত হতে চাই। বিশ্বকাপের পর কী করব, সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব।’

মাশরাফির নির্বাচনের খবরের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির ওয়ানডে সিরিজ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সিরিজ শুরুর আগে সেই সংশয় মাশরাফি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে দূর করেছেন। এমন পরিস্থিতিতে বাইরের লোকের কথায় কান না দিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে করেছেন।

সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ফোকাস দূরে চলে যেতে পারে বাংলাদেশ দলের। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে মাশরাফি ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মাশরাফি জানালেন, ‘এসবে কান দিলে তো খেলা যায় না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের মতো চেষ্টা করেছি। কারও কথার নিয়ন্ত্রণ তো আপনার হাতে নেই। আমি আমার কাজেই লক্ষ্য রাখার চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পুরো মনোযোগ রেখেছেন উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারের আলাদা পরিকল্পনা থাকে। আমারও ছিল। আমি সবসময়ই বিশ্বাস করি মানুষের জীবনে যা ঘটে, সেটা কারও নিয়ন্ত্রণে থাকে না। যেটি ঘটার, সেটি ঘটবেই। জন্মের পর থেকে সবই লিখিত থাকে। টুর্নামেন্ট শুরুর আগে আমার যা পরিকল্পনা ছিল, আমি সেখানেই ছিলাম। আজকের পর হয়তো অন্যকিছু চিন্তা করতে পারি। তবে আজকে পর্যন্ত পুরো মনোযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে। আগে এটি শেষ করে অন্য কাজ করব।’

সিলেট ভেন্যুর প্রথম জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাশরাফি বলেন, ‘দারুণমাঠ এটি। একসময় না একসময় জয় আসতোই। আজকে হওয়ায় ভালো হলো। ইনশাল্লাহ এটা চলতে থাকবে।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের