সাকিবের চোট, কোচ বললেন চিন্তার কিছু নেই

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১

নেটে ব্যাট করছেন সাকিব আল হাসান। ফাইল ছবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে একদিন বিশ্রাম করেছে বাংলাদেশ দল। বিরতির পর দিন রবিবার অনুশীলনে নেমেছে সাকিবরা। আর অনুশীলনে নেমেই চোট শঙ্কা পেয়ে বসেছে স্বাগতিকদের। আচমকা পায়ে আঘাত পেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এমন অবস্থায় প্রথম টি-টোয়েন্টিতে তার খেলা নিয়ে শুরুতে সংশয় দেখা গিয়েছিলো। ঘণ্টা দেড়েক পর প্রধান কোচ স্টিভ রোডস জানালেন সাকিবের চোট নিয়ে চিন্তার কিছু নেই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১ টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনুশীলনে ছিলো ফুরফুরে মেজাজে। স্টেডিয়ামের নেটে পাশাপাশি ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। আর তখনই সাইফউদ্দিনের একটি দুর্দান্ত ইয়র্কার আঘাত হানে সাকিবের বামপায়ের বৃদ্ধাঙ্গুলে। দ্রুত ডেসিংরুমে গিয়ে বরফ পুটলি দেওয়া হয় তার আঘাতপ্রাপ্ত স্থানে।

ব্যথার কারণে সংবাদ সম্মেলনেও আসেননি টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি তখনও বরফ দিয়ে শুশ্রূষা নিতে ব্যস্ত ছিলেন। তার বদলে সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ স্টিভ রোডস। তিনিই সাকিবের চোটের সবশেষ অবস্থা জানালেন। প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে সাকিব নেতৃত্ব দিতে পারবেন, এ ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান কোচ, ‘সাকিব ভালো অবস্থায় আছে। পায়ে হালকা চোট পেয়েছে সাইফের বলে। এই মুহূর্তে তার পায়ে বরফ লাগানো হয়েছে। সে ভালো হয়ে যাবে। এই মুহূর্তে সে হাসি মুখেই আছে।'

তার চোট নিয়ে যে খুব বেশি ভাবার কিছু নেই তা বোঝা গেলো কোচের এই মন্তব্য থেকে, ‘যদি এ নিয়ে কালকে কোনও পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি বিস্মিতই হবো। তার মন মেজাজ ভালো না থাকায় সে আসলে আমাকে সংবাদ সম্মেলনে পাঠিয়েছে। আশা করি কাল সে খেলতে পারবে। তার না খেলার কোন কারণ আমি দেখি না।’

বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ইনজুরি কাটিয়ে বেশ কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম