ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা পাঁচে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৩

মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই সুখ্যাতি কুঁড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার নতুন উচ্চতায় নিয়ে গেলেন নিজেকে। প্রথমবারের মতো ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন।

নতুন র‌্যাংকিংয়ে আসতে ৫ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ক্যারিয়ার সেরা রেটিং পেতে সিরিজে ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। চতুর্থ স্থানে থাকা কাগিসো রাবাদার সঙ্গেও রেটিং ব্যবধান খুব বেশি নয়। মোস্তাফিজের রেটিং ৬৯৫ আর রাবাদার ৭০২।

ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। ৬ উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়ে রয়েছেন ২৮ নম্বরে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এগিয়েছেন ১০ ধাপ। মিরাজের মতো একই সংখ্যক উইকেট নিয়ে তার অবস্থান ২৩। সাকিবের অবস্থান ২৬ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবের জন্যও সুখবর আছে। র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা রশিদ খানের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান মাত্র এক।

ব্যাটসম্যানদের ক্ষেত্রে মুশফিকুর রহিম ক্যারিয়ার সেরা ৭১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে। সৌম্য সরকার ১০ ধাপ এগিয়ে ৪২ নম্বরে আর লিটন ৪ ধাপ এগিয়ে রয়েছেন ৯৮ নম্বরে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম