ল্যাথামের বিশ্বরেকর্ডের পর বিপদে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫

ক্যারিয়ারে প্রথমবার টেস্টের ডাবল সেঞ্চুরি করেছেন ল্যাথাম ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে টেস্টের আসল ব্যাটিংটাই দেখিয়েছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের বিশ্বরেকর্ডময় ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছে স্বাগকিতরা। জবাবে ২৯৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বিপদে রয়েছে শ্রীলঙ্কা। ২০ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। যারা এখনও পিছিয়ে ২৭৬ রানে।

২ উইকেটে ৩১১ রানে আগের দিন শেষ করা কিউইরা তৃতীয় দিনের মূল প্রতিরোধটা গড়ে ওপেনার ল্যাথামের ব্যাটেই। ওপেনিংয়ে নেমে পুরো ইনিংস ব্যাটিং করে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েন এদিন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৬৪ রানে। যা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। 

ওপেনিংয়ে নেমে পুরো ইনিংস ব্যাট করে ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের রেকর্ডটা ছিল অ্যালিস্টার কুকের দখলে। অপরাজিত ছিলেন ২৪৪ রানে। এবার তাকে টপকে ল্যাথাম অপরাজিত ছিলেন ২৬৪ রানে। দিনের বাকি সময় সঙ্গী ব্যাটসম্যানরা সেভাবে ভূমিকা রাখতে না পারলেও রস টেলর ৫০, নিকোলস ৫০ আর গ্র্যান্ডহোম ৪৯ রানে তাকে সঙ্গ দেন ইনিংস এগিয়ে নিতে। শেষ দিকে ট্রেন্ট বোল্ট ফিরলে ৫৭৮ রানে থামে তাদের প্রথম ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন লাহিরু ‍কুমারা।

দ্বিতীয় ইনিংসে নেমে বিবর্ণ ব্যাটিংই উপহার দিয়েছে সফরকারীরা। ১৩ রানে ফিরে গেছেন তিন ব্যাটসম্যান। ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (২) ও কুসল মেন্ডিস (৫)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম