ম্যাথুজ-মেন্ডিসের পর ওয়েলিংটনে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০১

মেন্ডিসের শট খেলার মুহূর্ত। আগের দিনই ড্র সম্ভাবনা তৈরি করেছিলো অ্যাঞ্জেলো ম্যাথুজ আর কুসল মেন্ডিসের অবিচ্ছিন্ন জুটি। ওয়েলিংটনের পঞ্চম ও শেষ দিনে নেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছে বৃষ্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে এ দুজনের দৃঢ়তায়।

শেষ দিনে বৃষ্টির হানায় খেলা শুরুতে ছিলো বিলম্ব। ৯০ মিনিট পর শুরু হলেও খেলা হয়েছে মাত্র ১২ ওভার। শেষ দিনেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ম্যাথুজ ও মেন্ডিস। মেন্ডিস অপরাজিত থাকেন ১৪১ রানে আর ম্যাথুজ ১২০ রানে।

আগের দিন ৩ উইকেটে ২৫৯ রানে দিন শেষ করার পর এদিন দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের থামতে হয় ২৮৩ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ছিলো ২৭৪ রানের।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২৮২ রানের পর নিউজিল্যান্ড গড়েছিলো রানের পাহাড়। টম ল্যাথামের বিশ্বরেকর্ড ইনিংসে ৫৭৮ রানের সেই পাহাড় দেখে মোটেও ভড়কে যাননি ম্যাথুজ ও মেন্ডিস। তাদের দৃঢ়তাতেই চতুর্থ দিন প্রতিরোধ দিয়ে খেলে শ্রীলঙ্কা। কিউই বোলাররা এদিনও চির ধরাতে পারেননি তাদের এমন প্রতিরোধে। আর শেষ দিন তাদের এই দৃঢ়চেতা ব্যাটিংয়ে সহায়ক ছিলো বৃষ্টি। যখন লিড থেকে তারা ৯ রান দূরে তখন বৃষ্টি নামলে পরে আর খেলা মাঠে গড়ায়নি। তাতে দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হওয়ায় শেষ টেস্ট হয়ে রইলো সিরিজ নির্ধারণী। ম্যাচেসরা হন পুরো ইনিংসে ব্যাটিং করে রেকর্ড গড়া টম ল্যাথাম। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম