আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

চ্যাম্পিয়ন হওয়ার পর চেক নিচ্ছেন হামিদ। আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনে বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান। ফাইনালে তিনি ২-১ সেটে হারিয়েছেন সিবগাত উল্লাহকে।

বাংলাদেশ যুব গেমসে একই ইভেন্টে সোনা জিতেছিলেন হামিদ। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলতে নেমে দারুণভাবে তিনি ঘুরে দাঁড়ান প্রথম টেস্টে ১৭-২১ পয়েন্টে হেরে যাওয়ার পর। পরের সেট জেতেন ২২-২০ পয়েন্টে। এরপর শেষ সেট জিতে নেন ২১-১৫ পয়েন্টে।

জয়ের পর লোকমান উচ্ছ্বাস প্রকাশ করেই বলেন, ‘এককে কঠোর পরিশ্রম করেছি। তিনটি ম্যাচই আমার জন্যে চ্যালেঞ্জিং ছিলো। তবে শেষ পর্যন্ত আমি খুশি চ্যাম্পিয়ন হতে পেরে।’

তিনি অবশ্য আক্ষেপও করলেন টুর্নামেন্টে বিদেশি প্রতিযোগী না পেয়ে। তিনি মনে করেন স্থানীয়দের বিপরীতে নেপাল ও ভারত থেকে প্রতিযোগী আসলে সেটা ভালো হতো তাদের জন্য।

অপর দিকে বালক দ্বৈতে জিতেছেন গৌরব সিং ও মঙ্গল সিং জুটি। তারা হারিয়েছেন লোকমান ও হানিফ মোহাম্মদকে। বালিকা দ্বৈতে আবার চ্যাম্পিয়ন রাসমা আকতার ও উর্মি আকতার জুটি। ফাইনালে তারা হারান রহিমা জেরিন ও ক্যামেলিয়া ইসলামকে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম