আমার নেতিবাচক নিউজই মানুষ বেশি গ্রহণ করে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৫



ম্যাচসেরা হন সাকিব। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে সাকিব ছাড়া বাকি ব্যাটসম্যানদের সবাই ছিলেন পুরোপুরি ব্যর্থ।


ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয় তার দল। আর তাতে স্বাগতিকরা ১০ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানে। এমন হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক তার কাছে ব্যাটিং ব্যর্থতার কারণ জানতে চেয়েছিলেন। ঠোঁট কাটা সাকিব উত্তরে বলেছিলেন, ‘অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ তাদেরকেই জিজ্ঞেস করুন।’

দ্বিতীয় ম্যাচে অবশ্য ঠিকই জ্বলে উঠেছেন ব্যাটসম্যানরা। তাহলে কি সাকিব কোন বার্তা দিয়েছেন সতীর্থদের? এমন প্রশ্নের জবাবে সাকিব এবার মুখ খুললেন, ‘কোন বার্তাই ছিল না। কারো সঙ্গে কথা হয়নি। যেটা হয়েছে, আগের ম্যাচে আমি ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি। উনাকে বলেছি (সঞ্চালক), এটা কোন নেতিবাচক ইস্যু না, আমি শুধু মজা করে বলেছি।‘

এরপর সাংবাদিকদের খানিকটা খোঁচা দিয়েই বললেন, ‘পুরো উত্তরতো আপনারা লিখবেন না বা বলবেন না। সবাই নেতিবাচক বিষয়টা নিয়ে আসে। কারণ আমার নেতিবাচক নিউজই মানুষ বেশি গ্রহণ করে। আমিও পছন্দ করি। কারণ আমি মনে করি এটা আমাকে ভালো করার জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা যোগায়।’

এরপরই সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে এমন- আপনি কি মনে করেন সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো নয়? সাকিব অবশ্য এখানে রেখে ঢেকেই উত্তর দিলেন, ‘আইডিয়া নেই। এগুলো নিয়ে খুব একটা চিন্তা করি না। ১০-১২ বছরতো এভাবে চলছে। এভাবেই চলতে থাকুক’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেছেন সাকিব। এবার শুধু ব্যাট হাতেই নন। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে বল হাতে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তাহলে কি আজকের পারফরম্যান্স ঠিক এই কারণেই ভালো হলো? সাকিবের উত্তর, ‘না আল্লাহর রহমত। যখনই ওইরকম পরিস্থিতি আসে তখনই আল্লাহ এমন কিছু দিয়ে দেয় আমাকে(হাসি)।’

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ম্যাচে বরাবরই বাংলাদেশ ভালো পারফর্ম করে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। সাকিব অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জয়টাকে সহজ করে দিয়েছেন। এর মূল্যায়নে জানালেন, ‘চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালো লাগে। চেষ্টা থাকে দলের জন্য যাতে ভূমিকা রাখতে পারি। এবার হয়েছে, তাই ভালো লাগছে।’

২০ ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে এমন নৈপুণ্যকে তিনি এগিয়ে রাখলেন সব কিছুর আগে, ‘খুবই ভালো লেগেছে, প্রথমবার কোন কিছু হলে ভালো লাগেই। তিন ফরম্যাটের মধ্যে এই ফরম্যাটে ভালো কিছু ছিল না। এবার হয়ে গেলো। আমি আশা করিনি এরকম কন্ডিশনেও ৫ উইকেট পেয়ে যাব।’ 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম