৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৯১ রানের লক্ষ্যে খেলতে গিয়ে দারুণ সূচনা ছিলো বাংলাদেশের। বারুদে ব্যাটিং প্রদর্শন করছেন লিটন। তবে অ্যালেনের জোড়া আঘাতের পর বিপদে রয়েছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৭.৩ ওভারে ৫ উইকেটে ৮০ রান।

অথচ দ্বিতীয় ওভারে তাড়াহুড়ো করে তৃতীয় রান নেওয়ার খেসারত দিতে হয়েছে তামিম ইকবালকে। রান আউট হয়ে বিদায় নেন ৮ রানে। লিটন দাস এরপরেও বারুদে ব্যাটিং থেকে পিছু হননি। তার ধুমধারাক্কা ব্যাটিংয়ে ৩.৫ ওভারেই ৫৩ রান আসে স্বাগতিকদের। বিপরীতে ক্যারিবীয় বোলারদের এক্সট্রা রান দেওয়ার তাড়ায় রানও আসতে থাকে দ্রুত।

এমন অবস্থায় চতুর্থ ওভারে ওশানে থমাসের এক নো নিয়ে শুরু হয় বিতর্ক। অন ফিল্ড আম্পায়ার নো দিলেও টিভিতে দেখা যায় তা নো হয়নি। এ নিয়ে ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে বিক্ষুব্ধ দেখা যায়। তবে ম্যাচ রেফারি জেফ ক্রোর মধ্যস্থতায় ফের খেলা গড়ায় মাঠে।    

পঞ্চম ওভারে ফাবিয়ান অ্যালেন মাঠে নামলে আঘাত হানেন লিটন-সৌম্য জুটিতে। সৌম্য মেরে খেলতে গিয়ে জমা পড়েন কট্রেলের হাতে। পরের বলে নতুন নামা সাকিবকেও কট্রেলের ক্যাচ বানান অ্যালেন। তাতে দারুণ শুরুতে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। পরের ওভারে কিমো পল বোলিংয়ে আসলে তুলে নেন মুশফিকুর রহিমকে। তার বিদায়ে বরং বিপদে পড়ে যায় স্বাগতিকরা। রিয়াদ নেমে কিছু শট খেললেও উঠিয়ে মারার ফল ভোগেন কিমো পলের ওভারে। অষ্টম ওভারে মিড অফে তার ক্যাচ লুফে নেন ব্র্যাথওয়েট। যদিও অপরপ্রান্ত আগলে খেলছেন লিটন। ব্যাট করছেন ৪০ রানে। 

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বছরের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.১ ওভারেই গুটিয়ে গেছে ১৯০ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম