সিলেট সিক্সার্সে ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৫

ইমরান তাহির

এবারের বিপিএলে বিদেশি অনেক তারকাকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার সিলেট সিক্সার্স দলে ভেড়ালো দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরকে। একই সঙ্গে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকেও দলে ভেড়ানোর খবর অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে সিলেট সিক্সার্স।

এবারের দক্ষিণ আফ্রিকান এমজানসি সুপার লিগে খেলেছেন তাহির ও নওয়াজ। নওয়াজ খেলেছেন কেপ টাউন ব্লিটজে আর তাহির খেলেছেন নেলসন মেন্ডেলা বে জায়ান্টসে।

তাহির প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সিলেট জানায়, ‘দক্ষিণ আফ্রিকার বিস্ময়কর গুগলি বিশেষজ্ঞ, ইমরান তাহির এখন সিলেট সিক্সার্সে।’

প্রোটিয়াদের মাঝে এডি ডি ভিলিয়ার্সও রয়েছেন এবারের বিপিএলে। রংপুরের হয়ে খেলবেন প্রোটিয়া এই তারকা। এছাড়া স্বদেশি ক্রিস্তিয়ান জোনকার ও রোবি ফ্রাইলিঙ্কও আছেন এই টুর্নামেন্টে। জোনকার খেলবেন রাজশাহীতে আর ফ্রাইলিঙ্ক চিটাগংয়ে।   

বিপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ৫ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম