প্রাণ থাকবে বক্সিং ডে টেস্টের পিচে?

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪২

পিচ কিউরেটর ম্যাথিউ পেজ মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্টের পিচ কেমন হবে? এমন আলোচনা চলছে সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে। বিশেষ করে গত বছরের অ্যাশেজের একটি টেস্টের নিষ্প্রাণ ড্রয়ের পর এর পিচকে বাজে রেটিং দিয়েছিলো আইসিসি। এমন অবস্থায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ কিউরেটর ম্যাথিউ পেজ জানালেন, সবার চাহিদাই পূরণ করবে এবারের পিচ।

অ্যাশেজের চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর আসন্ন টেস্টের পিচ নিয়ে পেজ জানান, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের পিচটা হবে গতমাসের ঘরোয়া ভিক্টোরিয়া বনাম সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচের পিচের মতোন। পিচে কিছুটা সবুজ ঘাস থাকবে, যা পেসারদের সহায়তা করবে। একই সঙ্গে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠবে, ‘আমরা হতভাগা সবশেষ ম্যাচটিতে ফল পাইনি। এর কারণ ছিলো শেষ দিনের বৃষ্টি। তবে এখানে আমার মনে হচ্ছে সবার চাহিদাই এবার পূরণ হবে। আগে এখানে পেসারদের জন্য সহায়তা ছিলো, অনেকে সেঞ্চুরিও হাঁকিয়েছে। আগের খেলা থেকে ইতিবাচক সাড়াই পেয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম