বোল্টের বোলিং তোপে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের আধিপত্য

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩

শ্রীলঙ্কান মিডল অর্ডার ধসিয়ে দেন বোল্ট। ক্রাইস্টচার্চে প্রথম দিন ১৭৮ রানে নিউজিল্যান্ড গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার অবস্থা দ্বিতীয় দিন ছিলো আরও শোচনীয়। দ্বিতীয় দিনে যাদের লিড নেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিলো, সেখানে মাত্র ১০৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এরফলে অল্প পুঁজিতে অলআউট হয়েও দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড রয়েছে বড় লিডের পথে।  

পেস আর সুইং বান্ধব কন্ডিশন আগের দিনও ছিলো। দ্বিতীয় দিন সেই পরিস্থিতি কাজে লাগিয়ে লঙ্কানদের কোনঠাসা করতে তাদের লাগে মাত্র ১৫ বল। ট্রেন্ট বোল্ট এই সময়ে ৪ রানের বিনিময়ে নেন বাকি ৬ উইকেট। ১০০ রানে পৌঁছাতে পৌঁছাতে নিউজিল্যান্ডের বোলিংয়ে দিশা হারিয়ে বসে লঙ্কান মিডল অর্ডার।

বোল্টের অপ্রতিরোধ্য বোলিংয়ে সকাল সকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। তারা গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে। অথচ প্রথম টেস্টে দেয়াল হয়ে দাঁড়ানো ম্যাথুজ অপরপ্রান্তে অপরাজিত ছিলেন ৩৩ রানে। বোল্ট ১১ বলেই তুলে নেন ৫ উইকেট। এছাড়া তিনটি নেন টিম সাউদি।

এগিয়ে থেকে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে এই ইনিংসে শ্রীলঙ্কান বোলিং ছিলো পুরোপুরি নখদন্তহীন। ওপেনিং জুটিতে জিত রাভাল ও টম ল্যাথাম মিলে করেন ১২১ রান। ৭৪ রান করা রাভালকে ফেরালে দিনের শেষ ভাগে কেবল ৪৮ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেটটি তুলে নেয় লঙ্কানরা। তাতেও কিউইদের বড় লিড নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কান বোলিং।

ল্যাথামের অপরাজিত ৭৪ আর রস টেলরের ২৫ রানে ২ উইকেটে  ২৩১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। তাদের লিড দাঁড়িয়েছে ৩০৫ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম