দাপট দেখিয়ে চতুর্থ বিসিএল শিরোপা দক্ষিণাঞ্চলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

শিরোপাজয়ী দক্ষিণাঞ্চল।

চট্টগ্রামে উত্তরাঞ্চলকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো তারা। এর আগে তারা শিরোপা জিতেছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ মৌসুমেও।

ষষ্ঠ ও শেষ রাউন্ডে দিনের শুরুতে দক্ষিণাঞ্চলের জেতার মঞ্চটা প্রস্তুত করে দেন স্পিনার আব্দুর রাজ্জাক। দক্ষিণাঞ্চলের বিশাল রান পাহাড়ের পর ৫ উইকেটে ১৮৬ রানে চতুর্থ দিন শুরু করে উত্তরাঞ্চল। তাদের লড়াই সংগ্রাম করার সুযোগই দেননি রাজ্জাক। তার স্পিনে উত্তরাঞ্চল গুটিয়ে যায় ২৮০ রানে।

জিয়াউর রহমান ৭৭ রানে অপরাজিত থেকে চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে। লেজ ছেঁটে দিলে দক্ষিণাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৩ রান। ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। ২০ রানে অপরাজিত থাকেন এনামুল হক আর ৮ রানে ফজলে মাহমুদ।

শেষ রাউন্ডের ম্যাচে ১৪৪ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা আব্দুর রাজ্জাক। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর তিনি দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। 

সপ্তম আসরে ৬ ম্যাচে ৩১.৮৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ পূর্বাঞ্চল। আর ২৩.৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় মধ্যাঞ্চল ও ১৮.৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে উত্তরাঞ্চল।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক