ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছেন পাইবাস

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮

তামিমের সঙ্গে রিচার্ড পাইবাস। ক্যারিবীয় ক্রিকেটে এক বিতর্কিত নাম পাইবাস। এক সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা পাইবাস হতে যাচ্ছেন জেসন হোল্ডারদের প্রধান কোচ।

দুই বছরেরও কম সময় স্টুয়ার্ট ল’ উইন্ডিজের কোচ থাকার পর বাংলাদেশ সফরে তাদের ভারপ্রাপ্ত কোচ ছিলেন নিক পথাস। স্টুয়ার্ট ল কাউন্টি দল মিডলসেক্সে চলে গেলে ফিল্ডিং কোচ পথাসকে দিয়ে আপদকালীন সময়টা সামাল দেয় ক্যারিবীয়রা। যদিও তাতে সফলতা মেলেনি। টেস্ট সিরিজ ২-০ তে আর ওয়ানডে সিরিজে হেরেছে ২-১ ব্যবধানে, টি-টোয়েন্টি সিরিজ অবশ্য জিতে নেয় ২-১ এ। কিন্তু বিশ্বকাপের আগে দলকে প্রস্তুত করতে সেই পাইবাসেরই দ্বারস্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নতুন দায়িত্বে তিনি থাকবেন ২০১৯ বিশ্বকাপের পরবর্তী ভারত সিরিজ পর্যন্ত।

রিচার্ড পাইবাস ক্যারিবীয় বোর্ডের বিতর্কিত কিছু সিদ্ধান্ত চালু করেছিলেন। জাতীয় দলে বিবেচিত হতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন। তাতে অনেক অভিজ্ঞ ক্রিকেটার এখন ব্রাত্য হয়ে ধীরে ধীরে প্রায় বাতিলের খাতায় চলে গেছেন। 

২০১৬ সালে পরিচালক হিসেবে মেয়াদ শেষ হলে গত ফেব্রুয়ারিতে পাইবাস ফের দায়িত্বপ্রাপ্ত হন হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেবে। তখন তার ফেরাটা স্বাভাবিকভাবে গ্রহণ করেননি অনেকে। সাবেক ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সও ফেসবুকে লিখেছিলেন, ‘উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে একটা প্রশ্ন করতে চাই তার নিয়োগ সম্পর্কে। আর সেটা হলো, এই পজিশনের জন্য বিজ্ঞাপনটা কখন দেওয়া হলো?’

বাংলাদেশেও বিতর্কিত কারণে মাত্র ৫ মাস দায়িত্বে ছিলেন পাইবাস। চুক্তি সংক্রান্ত জটিলতা আর বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপের কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন ২০১২ সালে।–ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম