অস্ট্রেলিয়ান ওপেনে নেই দেল পোত্রো

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১২:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:১৪

দেল পোত্রো। হাঁটুর চোটটা এখনও সেরে উঠেনি হুয়ান মার্টিন দেল পোত্রোর। এমন অবস্থায় আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে থাকা হচ্ছে না বিশ্ব র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা তারকার। 

পোত্রো নিজের চোটের সার্বিক অবস্থা নিয়ে জানান টুইটারে। জানালেন পুনর্বাসন ভালোভাবে চলছে তার, তবে ফিরতে প্রস্তুত নন এখনও, ‘পুনর্বাসন ভালোভাবেই চলছে। তবে এই মুহূর্তে থাকতে পারছি না, আপনাদের শিগগিরই জানাবো কবে ফিরতে পারবো। তবে দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়ান ওপেনে সেটা আর হচ্ছে না।’

২০০৯ সালের ইউএস ওপেন জয়ী দেল পোত্রো পুরনো চোটে আক্রান্ত হন গত অক্টোবরের সাংহাই মাস্টার্সে। একটি গ্র্যান্ড স্লাম জেতার পর থেকেই চোট জর্জর হয়ে আছেন ক্যারিয়ারের বাকিটা সময়। এমন বাজে অবস্থায় ফর্ম পেতে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। এই সময়ে কব্জিতে সার্জারি করিয়েছেন তিনবার।

তবে এই বছর ভালোভাবে কাটিয়েছেন। মার্চে রজার ফেদেরারকে হারিয়ে জিতেছেন বিএনপি প্যারিবাস ওপেন। ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে, আর উইম্বলডনে পৌঁছান শেষ আটে। ইউএস ওপেনে ফাইনালে পৌঁছালেও নোভাক জোকোভিচের কাছে হেরে যেতে হয় তাকে।

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৪ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি