স্লো ওভার রেটে শ্রীলঙ্কার জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯

শ্রীলঙ্কা দলের জরিমানা। নতুন বছরে হারের সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে লাসিথ মালিঙ্গাদের।  নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। অধিনায়ক লাসিথ মালিঙ্গার জরিমানার অংশটা অবশ্য বড়। তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।

আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিলো প্রথম ওয়ানডেতে। অবশ্য আইসিসির এই সংক্রান্ত পরিবর্তিত নিয়ম অনুসারে সামনে বড় বিপদ অপেক্ষা করছে লাসিথ মালিঙ্গার। আইসিসি জানিয়েছে, ‘এই ঘটনায় মালিঙ্গার ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। দলের সবাইকে বহন করতে হবে ১০ শতাংশ। ওয়ানডেতে শ্রীলঙ্কা আগামী ১২ মাসে মালিঙ্গার অধীনে দ্বিতীয়বারের মতো একই কাণ্ড করলে সেক্ষেত্রে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।’

স্লো ওভার রেটের অভিযোগের পর মালিঙ্গা নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৪৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের আরও দুটি ওয়ানডে বাকি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম