দুয়ো কাণ্ডে কোহলির পাশে পন্টিং

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৯:০২

কোহলির পাশে পন্টিং। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলছে ভারত। শেষ এই টেস্টে ভারত আছে দাপুটে অবস্থানে। ভারতের এমন আগ্রাসী মনোভাবকে ভালোভাবে নিচ্ছে না স্বাগতিক দর্শকরা। বিরাট কোহলি যখন ব্যাট করতে নামছিলেন, তখন তাকে দুয়ো দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্টেডিয়ামের হাজির অজি দর্শকরা।

দুয়ো দিয়ে কোহলিকে আমন্ত্রণ জানানোর ভাষা ছিলো আবার অশালীন। তাই কোহলির  প্রতি এমন আচরণ সহ্য হয়নি সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের।

কোহলিকে ঘিরে যেসব বাক্য বাণ ছুটেছে তা মোটেও প্রকাশযোগ্য নয়। স্বাভাবিকভাবেই স্বাগতিক দর্শকদের এমন আচরণে ফুঁসে উঠেছেন অস্ট্রেলিয়ার অনেকে। পন্টিংতো বলেই দিয়েছেন সফরকারী অধিনায়ককে পুরোপুরি অসম্মান দেখানো হয়েছে, ‘যদি দুয়ো দেয়া হয়েই থাকে সেটা পুরোপুরি অসম্মানজনক।’ পার্থেও এমনটা হয়েছিলো তার বেলায়। সেই ঘটনার রেশ টেনে পন্টিং বলেন, ‘পার্থেও একই কথা বলেছি। তাই সবাইকে বলবো কিছু সম্মান প্রদর্শন করো।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসও মেনে নিতে পারেননি এমন আচরণ। কোহলির হয়েই বললেন, ‘সত্যি করে বলতে বিষয়টা মোটেও পছন্দ করিনি। আমরা সব সময় অস্ট্রেলিয়ানদের গর্বিত করে এমন বিষয় নিয়ে কথা বলি। সফরকারীদের সম্মান দেখানো সব কিছুর ঊর্ধ্বে।’

ধারাভাষ্যকার টিম ল্যান কোহলির হয়ে ব্যাট ধরলেন অজি দর্শকদের এমন আক্রমণে, ‘আমি অবশ্যই বলবো যেভাবে তাকে গ্রহণ করা হলো তা খুবই বাজে ছিলো। সে সফরকারীদের অধিনায়ক, তাকে এভাবে আমন্ত্রণ জানানো কোনও শ্রেণির মধ্যেই পড়ে না। সে কোনও ভুল কিছু করেনি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম