খুলনা টাইটানসের বিপিএল শুরু আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১০:১২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৩

খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। বিপিএলের গত দুই আসরে সেরা চারে খেললেও ফাইনালে উঠতে পারেনি খুলনা টাইটানস। এবার সব হতাশা মুছে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি। বিপিএলের ষষ্ঠ আসরে খুলনার প্রথম প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।  আজ বিকেল ৫টা ২০ মিনিটে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

এবার খুলনার বোলিং আক্রমণে দারুণ বৈচিত্র্য। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ, আফগান চায়নাম্যান বোলার জহির খান আর মাহমুদউল্লাহর অফস্পিনের সঙ্গে শ্রীলঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গাকে নিয়ে তাদের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী।

বোলিং নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে তৃপ্তি, ‘আমাদের দলে চায়নাম্যান, লেগস্পিনার, বাঁহাতি স্পিনার যেমন আছে, তেমনি দুরন্ত গতির পেসারও আছে। বোলারদের সাফল্যের ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী।’

অনুশীলনে খুলনা টাইটানস। মালিঙ্গা নিউজিল্যান্ড আর ইয়াসির দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারছেন না অবশ্য। এ মাসের মাঝামাঝি দুজনের টাইটানসে যোগ দেওয়ার কথা।

ব্যাটিং লাইন-আপও ভালো। মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম অমি, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, ব্রেন্ডন টেলররা।

অধিনায়ক তাই দল নিয়ে সন্তুষ্ট, ‘আমরা বিপিএলের জন্য প্রস্তুত। দলগত পারফরম্যান্স দিয়ে আমরা ম্যাচ জিততে চাই। আশা করি, মাঠে পরিকল্পনার সফল বাস্তবায়ন করে সাফল্য পাবো।’

অন্যদিকে প্রথম ম্যাচ হেরে রংপুর রাইডার্স বেশ চাপের মধ্যে। চিটাগং ভাইকিংসের কাছে হারের দুঃখ ভুলতে আজকের ম্যাচের দিকে তাকিয়ে চ্যাম্পিয়নরা। রংপুরের ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা বলেছেন, ‘গতবার খুলনা খুব স্মার্ট দল ছিল। তাদের দলে কয়েকজন ভালো ক্রিকেটার আছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের এগিয়ে রাখছি আমরা। গতবারও আমাদের শুরুটা ভালো হয়নি। কিন্তু ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলাম।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম