উইলকের জোড়ায় এফএ কাপের ‍চতুর্থ রাউন্ডে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ১০:৪৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১১:০৩

তৃতীয় গোলটি করেন আইওবি। সহজ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তৃতীয় রাউন্ডে ব্ল্যাকপুলকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

জয়ের আগে অবশ্য একপ্রস্থ নাটক হয়ে যায় আর্সেনালকে নিয়ে। ব্লুমফিল্ড রোডে নামার আগে আর প্রস্থানের সময়টাতে দেরি করতে হয় ব্ল্যাকপুলের এক সমর্থকের ‘অদ্ভূত’ কাণ্ডে। ওই সময় আর্সেনালের বাসের ছাদে উঠে বসেন সেই সমর্থক। স্থানীয় পুলিশ অবশ্য তাকে ট্রেড ইউনিয়ন অ্যাক্টের ধারায় সন্দেহের বশে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে।

অদ্ভূত কাণ্ডে মাঠে পৌঁছাতে দেরি হলেও ম্যাচে উত্তাপ ছড়াতে বেশি সময় নেয়নি আর্সেনাল। সবে কৈশোর পেরেনো উইলক একাই প্রথমার্ধে জাল কাঁপান দুইবার। ১১ মিনিটে রামসির ফ্রি কিক থেকে আসা সুযোগে শুরু হয় তার আগ্রাসন। ৩৭ মিনিটে করেন দ্বিতীয় গোল। জেনকিনসনের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর খেলার গতি খানিকটা শ্লথ হয়ে আসে দু দলেরই। তবে আর্সেনাল আগেই ব্যবধান দ্বিগুন করে রাখায় গা ছাড়া মনোভাবটা ছিলো বেশি। শেষ দিকে আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেক্স আইওবির গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-০।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম