ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ শিলিংফোর্ড

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:৪৩

শেন শিলিংফোর্ড। ক্যারিয়ার শুরুর পর বোলিং অ্যাকশন নিয়ে সংগ্রাম করতে হয়েছে ক্যারিবীয় স্পিনার শেন শিলিংফোর্ডকে। উত্তরণের বদলে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছেন আবার। এবার অবশ্য ঘরোয়া ক্রিকেটে এমনটি হওয়ায় তাকে ঘরোয়া ক্রিকেট খেলা থেকে বিরত রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

৩৫ বছর বয়সী অফস্পিনার শিলিংফোর্ড প্রথমবার নিষেধাজ্ঞা পান ২০১০ সালের ডিসেম্বরে। পার্থে অবৈধ হওয়ার পর বোলিংয়ে নিষিদ্ধ হন। এরপর অ্যাকশন শুধরে ২০১১ সালে খেলার অনুমতি পেলেও ২০১৩ সালে আবারও একই কাণ্ড ধরা পড়লে তার অ্যাকশন বৈধতা হারায়। নিউজিল্যান্ড সফরে দেখা যায় তার দুসরা আর অফস্পিনে কনুই বক্রতা সীমা ছাড়িয়ে যায়।  এমন ঘটনার পর আবার ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে একই ঘটনায় নিষেধাজ্ঞা প্রাপ্ত হলেন। চার দিনের টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে তার অ্যাকশন সন্দেহের চোখে পড়ে যায়। স্বাধীনভাবে তার অ্যাকশন পরীক্ষার পর বোর্ড জানায় নির্ধারিত ১৫ ডিগ্রি ছাড়িয়ে যায় শিলিংফোর্ডের ডেলিভারি।

২০১০ সালে অভিষেক হওয়া শিলিংফোর্ড ক্যারিবীয়দের হয়ে খেলেছেন ১৬টি টেস্ট। ৩৪.৫৫ গড়ে তার উইকেট ৭০টি।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম