এই জয় আমাদের নতুনভাবে চেনাবে: কোহলি

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬

টিম পেইনের সঙ্গে ভারতীয় অধিনায়ক কোহলি। সৌরভ গাঙ্গুলী- মহেন্দ্র সিং ধোনিরা যা পারেননি সেই অসাধ্য সাধন করলেন বিরাট কোহলি। ভারতের ক্রিকেটে এখন তা ঐতিহাসিক। কোহলির ক্যারিয়ারেও তাই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ নিশ্চিত হওয়ার পর স্বভাবসুলভ কাঠিন্যতা ধরে রেখে কোহলি প্রতিক্রিয়ায় বললেন, ‘এই অর্জন আমার ক্যারিয়ারে সবার উপরে থাকবে।’

শুধু কোহলির কেন। গোটা ভারতীয়দের মনেই আলাদাভাবে গেঁথে থাকার কথা এই অর্জনের। কারণ ৭১ বছর পর এলো এমন মাহেন্দ্রক্ষণ। ধোনিরা যখন ২০১১ বিশ্বকাপ যেতে, তখন তারা এর গুরুত্ব বুঝেছিলো বলে আবেগ আপ্লুত হয়েছিলো। সেই দলের তরুণ সদস্য হওয়ায় এমন মুহূর্তের মর্মার্থটা টের পাননি কোহলি। কিন্তু নিজেই যখন এমন মুহূর্তের সামনে চলে এলেন, তখন এর মানে বুঝতে পারছেন ভারতীয় অধিনায়ক, ‘২০১১ বিশ্বকাপ যখন জিতি তখন সেই দলের তরুণ সদস্য ছিলাম। আমার চারপাশের লোকজনকে আপ্লুত হতে দেখেছি। ওরা যা অনুভব করেছিলো আমি তা পারিনি। এই অস্ট্রেলিয়ায় তৃতীয়বার এসে যখন এমন কৃতিত্ব অর্জন করলাম তখন বুঝতে পারলাম এখানে আমরা কী অর্জন করেছি। যা আগে কেউ করতে পারেনি, সেটা আমাদের গর্বিত করছে।’

কোহলি বললেন- অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার এমন টেস্ট সিরিজ আলাদা করে চেনাবে তার দলকে, ‘ভারতীয় দল হিসেবে এই জয় সবার কাছে আমাদের নতুনভাবে চেনাবে। শুধু তাই নয় ছোট ছেলেদের প্রেরণার রসদ যোগাবে যাতে করে দেশের জন্য তারা ভালো কিছু করতে উদ্বুদ্ধ হয়।’

এই সিডনিতেই চার বছর আগে ২০১৫ সালে পুরো অধিনায়কের দায়িত্ব পান কোহলি। আর সেই মাঠে এমন অর্জনকে মাইলফল হিসেবে মনে করেন কোহলি, ‘এই সিরিজ জয় অবশ্যই আমাদের জন্য মাইলফলক। যদি দেখেন দলের সবার গড় বয়স কিন্তু খব কম। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সেই আত্মবিশ্বাসটা আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম