দ্রুত উইকেট পতনে বিপদে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

দ্রুত উইকেট পতনে বিপদে খুলনা বিপিএলে ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুত উইকেট পড়লেও পাওয়ার প্লের ফায়দা নিতে পেরেছে খুলনা টাইটানস। ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান।

বিশাল লক্ষ্য পেয়ে খুলনার শুরুটা আশা জাগানিয়া ছিলো না। বল হাতে সফলতা দেখালেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার পল স্টার্লিং। মাত্র ১ রানে ঢাকা অধিনায়ক সাকিবের ঘূর্ণিতে রাসেলকে ক্যাচ দিয়ে ফেরেন।

জুনায়েদ সিদ্দিক হাত খুলে খেলতে থাকেন অপর প্রান্তে। তাতে শুরুর বিপদ সামাল দেওয়া গেছে স্কোর বোর্ড সমৃদ্ধ করতে পেরে। অপর প্রান্তে থিতু হননি উইকেটকিপার জহুরুল ইসলাম। নারিনের ঘূর্ণিতে রুবেলকে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১ রানে। পরের ওভারে জুনায়েদকে বিদায় দেন সাকিব। তার ঘূর্ণিতে স্লগ সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন মিজানুর রহমানের হাতে। দ্রুত উইকেট পতনে চাপে পড়ে যাওয়া খুলনার বিপদ আরও বেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ে। শুভাগতের স্পিনে পুল করেছিলেন ডিপ মিড উইকেটে। ক্যাচ লুফে নেন পোলার্ড।

এর আগে টস হেরে ৬ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম