শেষ মুহূর্তের গোলে জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১০:৫৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪০

গোলের শুরুটা করেন মদরিচ। লা লিগায় দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। নতুন বছরে এমন বিবর্ণ শুরুতে ফের রিয়াল কোচ সোলারির ওপর চাপটা বেড়ে যাচ্ছিলো ক্রমশ। চোট জর্জর হওয়ায় রিয়াল বেতিসের বিপক্ষে চাপটা বেড়ে যাওয়ার সম্ভাবনাও উঁকি দিয়েছিলো। শেষ মুহূর্তে রিয়ালকে উদ্ধার করেছেন দানি সেবায়োস। তার গোলে বছরের প্রথম জয়ের দেখা পেয়েছে সোলারির দল। রিয়াল বেতিসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

রিয়াল মাদ্রিদকে লিড এনে দিয়েছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় লুকা মদরিচ। লুজ বল পেয়ে জাল কাঁপাতে ভুল করেননি তিনি। চোট জর্জর হওয়ায় প্রথমার্ধের শেষ দিকে কারিম বেনজিমা মাঠের বাইরে চলে গেলে দ্বিতীয়ার্ধে অবস্থা শোচনীয় হয়ে পড়ে রিয়ালের। ৬৭ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে রিয়াল গোলকিপার কেইলর নাভাসকে বোকা বানান কানালেস। তার গোলে সমতায় ফেরে বেতিস।

তবে শেষ মুহূর্তে রিয়াল বেতিসের সাবেক খেলোয়াড় সেবায়োসই ত্রাতা হয়ে জাল কাঁপান বেতিসের। খেলা শেষের দুই মিনিট আগে তার দারুণ এক ফ্রি কিক বেতিসের মানবদেয়াল টপকে জড়ায় জালে।

এর ফলে ভিয়া রিয়ালের সঙ্গে এক ড্র আর সবশেষ রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর অবশেষে বছরের প্রথম জয়ের স্বাদ পেলো লস ব্লাঙ্কোসরা।

১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সাতে বেতিস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ