চোট নিয়ে মাঠের বাইরে হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১০:৫০

গত রবিবার চোট পান কেইন। চ্যাম্পিয়নস লিগের আগে ভীষণ দুঃসংবাদ শুনতে হলো টটেনহ্যাম হটস্পারকে। তাদের প্রাণভোমরা হ্যারি কেইন ছিটকে গেলেন চোট নিয়ে। চোট এতই গুরুত্ব যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই তাকে পাচ্ছে না স্পাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগে স্পারদের এবারের মৌসুমে সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইন। রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ এই স্কোরার টটেনহামের হয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন পুরো মৌসুমে, করেছেন ২০ গোল। সেই সুবাদে দলও আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

গত রবিবার আচমকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির লিগামেন্টে চোট পান। চোট সারিয়ে ফিরবেন মার্চের শুরুতে। স্পাররা তাদের অধিনায়ককে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও পাবে না।

টটেনহাম বিবৃতিতে জানিয়েছে কেইনের চোটের সংবাদ, ‘প্রাথমিক বাছাইয়ের পর আমরা জানতে পেরেছি হ্যারি কেইনের বাম গোড়ালির লিগামেন্ট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মেডিক্যাল টিমের নিবিড় পর্যবেক্ষণে সে থাকবে। আশা করা যাচ্ছে সে আগামী মার্চে অনুশীলনে ফিরতে পারবে।’

ওয়েম্বলিতে ভয়ানক ফাউলের শিকার হয়ে এই চোট পান কেইন। যার সমালোচনায় ছিলেন টটেনহাম কোচ পচেত্তিনো। যদিও রেফারি জানান তার চোখে পড়েনি তেমন কিছু!    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাল্টিপ্লেক্সে এগিয়ে রক্সস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রক্সস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পথচারী, বাসচাপায় মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পথচারী, বাসচাপায় মৃত্যু
সরকারের যেসব পদক্ষেপকে ইতিবাচক বলছে টিআইবি
সরকারের যেসব পদক্ষেপকে ইতিবাচক বলছে টিআইবি
‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’, এমপির পুলিশ ফাঁড়ির দাবিতে স্পিকারের রসিকতা
‘ঝগড়ারচরে তো ঝগড়াই হবে’, এমপির পুলিশ ফাঁড়ির দাবিতে স্পিকারের রসিকতা
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত