কনুইয়ে সার্জারি প্রয়োজন ডেভিড ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ১১:৩৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৪৪

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথের মতো ডেভিড ওয়ার্নারকেও করতে হচ্ছে সার্জারি। কনুইয়ের চোটে বিপিএল থেকে আগে ভাগে বিদায় নেওয়া ওয়ার্নারের সার্জারি করানোর কথা কাল মঙ্গলবার। এমন তথ্য জানাচ্ছে দ্য সিডনি মর্নিং হেরাল্ড।

বিপিএলে সিলেট পর্বের খেলা শেষে ইতোমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন সিলেট অধিনায়ক ওয়ার্নার। বাংলাদেশে থাকতেই জানিয়েছিলেন তার কনুইয়ের ইনজুরির কথা, 'চোট আগেই ছিলো। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি। ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করাতে হবে কিনা।'

সেই ইনজুরির আরও বিস্তারিত জানতে মেলবোর্নে মঙ্গলবার চিকিৎসকের দ্বারস্থ হবেন। একই দিন সার্জারিও করানোর কথা তার। অবশ্য স্মিথের মতো এতো গুরুতর নয় তার চোট। আর সার্জারিটাও হবে ছোট মাত্রার। এই সময়ে স্লিং পরে কাটাতে হবে এক সপ্তাহ। পুরোপুরি অনুশীলনে ফিরতে সময় লাগবে আরও তিন সপ্তাহ।  

টেম্পারিংয়ের কারণে ১২ মাস নিষেধাজ্ঞার কবলে পড়া দুই ক্রিকেটারের মাঝে স্মিথের ফেরাটা বিলম্ব হবে বেশি। ২৯ মার্চের মধ্যে শাস্তি শেষে ওয়ার্নার চোট সারিয়ে খেলার সুযোগ পেতে পারেন পাকিস্তান সিরিজে। তবে স্মিথের বিশ্বকাপ প্রস্তুতি ঝুলে গেছে তার নির্বাসন প্রক্রিয়া কবে শুরু হয় তার ওপর। ওয়ার্নারকে মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাওয়া গেলেও স্মিথকে নিয়ে রয়ে গেছে সংশয়!  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম