বিপিএল শেষ না করেই ফিরলেন মালিঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১০:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১১:৫৩

লাসিথ মালিঙ্গা। খুলনা টাইটানসের জার্সিতে পুরো মৌসুমে খেলা হলো না লাসিথ মালিঙ্গার। পারিবারিক কারণে গতকাল সোমবার সকালে দেশে ফিরে গেছেন অভিজ্ঞ এই পেসার। খুলনা টাইটানসের ম্যানেজমেন্ট তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১৪ জানুয়ারি সিলেটে খুলনা টাইটানসের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু মাত্র দুটি ম্যাচ খেলে তাকে ফেরত যেতে হলো ব্যক্তিগত কারণে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুই ম্যাচ খেললেও একটি উইকেট নিয়েছেন এবারের মৌসুমে।

তার চলে যাওয়া প্রসঙ্গে খুলনার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘পারিবারিক কারণে তাকে চলে যেতে হচ্ছে। তাকে আমরা মিস করবো।’

প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কান এই পেসারকে দলে নেয় খুলনা। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে তারা কিনে নেয় দেড় লাখ মার্কিন ডলারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম