জয়ের খোঁজে সন্ধ্যায় সিলেটের মুখোমুখি খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১১:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১১:০৩

জয়ের খোঁজে সন্ধ্যায় সিলেটের মুখোমুখি খুলনা রংপুর রাইডার্সের বিপক্ষে বড় স্কোর গড়েও জিততে পারেনি খুলনা টাইটানস। মঙ্গলবারের হারের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আজ আবার মাঠে নামছে মাহমুদউল্লাহরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের প্রতিপক্ষ ধুঁকতে থাকা সিলেট সিক্সার্স। চলতি আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে খুলনা-সিলেট।

এর আগে দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় চিটাগং ভাইকিংস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্টের ৪ ম্যাচ বাকি থাকতেই একরকম নিশ্চিত হয়ে গেছে খুলনার ছিটকে যাওয়া। বিপিএলের বাকি ম্যাচগুলোতে তাই জেতার পাশাপাশি অন্যদলগুলোর ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহকে। খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য এত জটিল সমীকরণে যেতে চাইছেন না। শেষ ম্যাচগুলোতে জিতে দল হিসেবে কিছুটা স্বস্তি নিয়ে বিপিএল শেষ করতে চাইছেন, ‘এখন যেহেতু আমাদের সেরা চারে ওঠার সুযোগ সেভাবে নেই। বাকি ম্যাচগুলো দলের এবং ফ্র্যাঞ্চাইজির জন্য জিততে চাই।’

খুলনার প্রতিপক্ষ সিলেটের অবস্থাও খুব একটা ভালো নয়। ৭ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রংপুর রয়েছে ছয় নম্বরে। তার মধ্যে অধিনায়ক ও পারফরমার ডেভিড ওয়ার্নাকে হারিয়ে কিছুটা হলেও শক্তি কমেছে সিলেটের। নতুন অধিনায়ক হিসেবে সিলেট সিক্সার্সের দায়িত্ব নিয়েছেন সোহেল তানভীর। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সোহেল বললেন ওয়ার্নারের অভাব পূরণ করতে চান তিনি, ‘ঘরোয়া ক্রিকেট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার আছে। আশা করি তরুণ এই দলটাকে ভালো করে নেতৃত্ব দিতে পারবো। ওয়ার্নারের অভাব পূরণ করা কঠিন। আশা করি সবাই মিলে আমরা ওয়ার্নারের অভাব পূরণ করবো।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম