মনোহরদীতে ‘জামাই সাকিবকে’ বরণ

নরসিংদী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ২৩:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২৩:১৬

সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করলেও সাকিব আল হাসানের শ্বশুরালয় নরসিংদীর মনোহরদী উপজেলায়। বিয়ের এত বছর পার হয়ে গেলেও সেখানে যাওয়া হয়নি তার। বৃহস্পতিবার বিশ্বসেরা এই অলরাউন্ডার প্রথমবার গিয়েছিলেন মনোহরদী। সাকিবের আগনে উচ্ছ্বসিত মনোহরদীবাসী আয়োজন করে বরণ করে নিয়েছে তাদের জামাইকে।

সাকিবের আগমনের দিনে এদিন তার সফর সঙ্গী ছিলেন শিল্পমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।দুপুরে জামাই সাকিব এবং শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছিলো তোরণ।

মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিব ভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর ১টায় শিল্পমন্ত্রীসহ সাকিবল আল হাসান তার শ্বশুরালয় খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়িতে পৌঁছালে সহস্রাধিক ভক্ত-দর্শক তাদের স্বাগত জানায়। পরে সাকিবের শ্বশুর বাড়ির প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জামাইকে বরণ করেন এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সংবর্ধনায় সাকিব আল-হাসান জানান তার অনুভূতি, ‘শ্বশুরবাড়িতে এসে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। যাতে এবারের বিশ্বকাপটা আমরা জিততে পারি।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাকিব প্রসঙ্গে বলেন, ‘আজকে মনোহরদী তথা নরসিংদীবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। সব জায়গায় বধূবরণ হয়, আর আমরা করছি জামাইবরণ।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম