চিটাগংয়ের বিপক্ষে রানের পাহাড় রাজশাহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২১:১৭

চিটাগংয়ের বিপক্ষে রানের পাহাড় রাজশাহীর বিপিএলে চট্টগ্রাম পর্বে আবারও স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। টস হেরে ব্যাট করে রানের পাহাড় গড়েছে মেহেদী হাসান মিরাজের দল। ৫ উইকেটে করেছে ১৯৮ রান।

ঢাকায় এই রাজশাহীর বিপক্ষে টস জিতে বোলিং নিয়েও জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। এই ম্যাচে একই কৌশলের পথে হেঁটেছে চিটাগং। তবে এবার তাণ্ডব চালিয়েছেন রাজশাহীর ব্যাটসম্যানরা।

সৌম্য সরকার ও জনসন চার্লসের ঝড়ো সূচনায় ৬ ওভারে স্কোর বোর্ডে জমা পড়ে ৫০ রান। ষষ্ঠ ওভারে সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ। রানের চাকা সচল রাখতে পরে ভূমিকা রেখেছেন চার্লস ৪৩ বলে ৫৫ রান তোলে। ৫টি চার ও ২ ছক্কা হাঁকানো এই ওপেনার যখন ফেরেন তখন দলীয় স্কোর ১৫ ওভারে ১৪৮। তার আগে ইভান্স ফেরেন ২৯ বলে ৩৬ রান করে।

এরপরেও রাজশাহীর তাণ্ডব থামাতে পারেনি চিটাগং। রান পাহাড় গড়তে ঝড় তুলে খেলতে থাকেন রায়ান টেন ডেসকাটে। ১২ বলে ৪ ছক্কায় তোলেন ২৭ রান। তার বিদায়ের পর শেষ দিকে মিনি ঝড় তোলেন জোনকার। ১৭ বলে ৩টি ছক্কা আর একটি চারে করেন ৩৭ রান। ছোট ছোট এই ঝড়ো ইনিংসেই রাজশাহী ৫ উইকেটে তুলে ১৯৮ রান।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম