শ্রীলঙ্কার টেস্ট দলে বিকল্প চামিকা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:০৯

চামিকা করুনারত্নে। অস্ট্রেলিয়া সফরে ইনজুরি তালিকা দীর্ঘ হচ্ছে শ্রীলঙ্কার। বার বার চোট আঘাতে বিপদে পড়ে গেলো তাদের পেস বোলিং বিভাগ। অজিদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন দুশমন্থ চামিরা। আগেই চোট পেয়ে ছিটকে যাওয়া লাহিরু কুমারার সঙ্গে শ্রীলঙ্কা ফিরে যাচ্ছেন তিনি।

চোটের কারণে শুধু বর্তমান টেস্টেই নয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও থাকা হচ্ছে না দুশমন্থ চামিরার। সুস্থ হতে হতে তার সময় লাগবে ৬ সপ্তাহ। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম টেস্ট ১৩ ফেব্রুয়ারি।

এই সিরিজের আগে নুয়ান প্রদীপকে হারিয়েছে শ্রীলঙ্কা। তার পর লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল জানালেন আরও দুঃসংবাদ। এবার গোড়ালির চোটে পড়েছেন চামিরা। এরফলে বিকল্প হিসেবে দলে ডাক পড়েছে এখনও অভিষেক না হওয়া ২২ বছর বয়সী পেসার চামিকা করুনারত্নের। চামিকা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সম্প্রতি আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়াতেই কপাল খুলেছে তার। ৯৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে করেন অপরাজিত ১০০ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১ ফেব্রুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম