বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৯:২৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:৪১

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান দেখতে দেখতে চলে এলো আরেকটি ক্রিকেট বিশ্বকাপের আসর। ইংল্যান্ডে আগামী ৩০ মে ৫০ ওভারের মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে উত্তেজনার আঁচ গায়ে লাগাতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। বাংলাদেশ মূল পর্ব শুরু হওয়ার আগে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের।

২৬ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ মে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে।

২৪ মে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচগুলো চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিটি দল পাচ্ছে দুটি করে ম্যাচ। ৫০ ওভারের এই ম্যাচগুলো অবশ্য কোনও ওয়ানডে মর্যাদা পাবে না। মূল পর্ব শুরু হবে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত।

মূল পর্বে ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে সিঙ্গেল লিগ ফরম্যাটে অনুসারে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাওয়ার টিকিট পাবে।   

 

প্রস্তুতি ম্যাচের সূচি

তারিখ             প্রতিপক্ষ                                  ভেন্যু

২৪ মে     পাকিস্তান ও আফগানিস্তান        ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৪ মে      শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা     কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৫ মে      ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া            হ্যাম্পশায়ার বোল

২৫ মে      ভারত ও নিউজিল্যান্ড                দ্য ওভাল

২৬ মে      দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ   ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৬ মে     বাংলাদেশ ও পাকিস্তান        কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৭ মে      অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা               হ্যাম্পশায়ার বোল

২৭ মে      ইংল্যান্ড ও আফগানিস্তান            দ্য ওভাল

২৮ মে      ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড   ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৮ মে      বাংলাদেশ ও ভারত              কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

প্রস্তুতি ম্যাচের সূচি।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম