সিলেটের কাছে হেরে এলিমিনেটর রাউন্ডে চিটাগং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১০



সিলেটের কাছে হেরে এলিমিনেটর রাউন্ডে চিটাগং বিপিএলে আজকে জয় পেলেই সেরা দুইয়ে থাকার সম্ভাবনা ছিলো চিটাগং ভাইকিংসের। কিন্তু ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা সিলেট সিক্সার্সের কাছে ২৯ রানে হেরে সেই সম্ভাবনা এখন শেষ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে মুশফিকুর রহিমের দল। আগেই সেরা চার নিশ্চিত হওয়ায় এখন এলিমিনেটর রাউন্ডে খেলতে হবে তাদের।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৬ রানে অলআউট হয়েছে চিটাগং। সিলেটের শেষ ম্যাচে চিটাগংয়ের ব্যাটসম্যানরা আশানুরূপ ভাবে জবাব দিতে পারেনি। শুধু মাত্র অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে পাওয়া যায় লড়াইয়ের ঝাঁজ। তিনি ৩২ বলে করেন সর্বোচ্চ ৪৮ রান। তারপর মোসাদ্দেক হোসেন ২৫ রানের কার্যকরী ইনিংস খেলে ফিরলে দ্রুত উইকেট পতনে বেশি ক্ষণ স্থায়ী হয়নি চিটাগংয়ের ইনিস। এবাদত হোসেনের বোলিংয়ে খেই হারিয়ে তারা ১৮.৩ ওভারে গুটিয়ে গেছে ১৩৬ রানে।
৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সিলেটের এবাদত। দুটি নেন ওয়েইন পারনেল।
এর আগে সিলেট তাদের নিয়মরক্ষার ম্যাচটিতে আন্দ্রে ফ্লেচারের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে সিলেট ৫ উইকেটে করে ১৬৫ রান।

টস জিতে চট্টগ্রাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরুটা ভালো ছিল না তাদের। ৩৭ রানের মধ্যে দলটি হারায় আফিফ হোসেন (১) ও জেসন রয়ের (১১) উইকেট। ওই ধাক্কা কাটিয়ে উঠে বড় জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার ও সাব্বির রহমান। তাদের ব্যাটে ১০০ ছাড়ায় সিলেট।
ঝড়ো ব্যাটিংয়ে সাব্বির ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। তার আউটের পর ফ্লেচারের সঙ্গে মিলে আক্রমণাত্মক ব্যাট করেছেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি ব্যাটসম্যান ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলে যান ৩৪ রানের কার্যকরী ইনিংস।
সাব্বির ও নওয়াজ ভালো শুরু করে ইনিংস লম্বা করতে না পারলেও ফ্লেচার তুলে নেন হাফসেঞ্চুরি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৩ বলে করে যান ৬৬ রান, যাতে ছিল ৬ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কার মার। তার এই ইনিংসে ভর করেই সিলেটের রান হয়েছে ১৬৫।
বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে আলো ছড়িয়েছেন হার্ডাস ভিলিয়ন। চিটাগংয়ের এই দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন নাঈম হাসান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম