এবার পান্ডিয়া-রাহুলের নামে মামলা

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৩ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

পান্ডিয়া ও রাহুল করণ জোহরের সঙ্গে। নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহার করা হলেও হয়তো ঝামেলা এড়ানো সম্ভব হচ্ছে না ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার। ‘কফি উইথ করণে’ মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ভারতের জোধপুরে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হয়েছেন অনুষ্ঠানের হোস্ট বলিউড চিত্রনির্মাতা করণ জোহরও।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বর্তমানে পান্ডিয়া খেলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে। অপর দিকে লোকেশ রাহুল ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলতে যোগ দিয়েছেন। বর্তমানে জোধপুর পুলিশ স্টেশনে নতুন করে মামলা হওয়ায় আরও ঝামলো পোহাতে হবে তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও এর তদন্ত কাজ স্থগিত রেখেছে বোর্ডের ন্যায়পাল নিয়োগের কারণে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনেক সিদ্ধান্তই ঝুলে আছে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের কারণে। নতুন করে ন্যায়পাল নিয়োগ না হলে কোনও সিদ্ধান্ত দিতে পারছে না বোর্ডের প্রশাসক কমিটি। তাই ঝুলে আছে নিষেধাজ্ঞার কবলে পড়া প্রাপ্ত লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ।

‘কফি উইথ করণে’ নারীদের নিয়ে দুই ক্রিকেটারের করা অশালীন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়া সিরিজ না খেলিয়ে।। বিসিসিআই জানায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় সব কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন তারা। তবে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় ২৪ গত জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
সর্বশেষ খবর
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন