ভারতকে বড় হারের লজ্জা দিলো কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯

ভারতকে বড় হারের লজ্জা দিলো কিউইরা ওয়ানডেতে আত্মসমর্পণ করলেও টি-টোয়েন্টি সিরিজ দাপট দিয়েই শুরু করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ফরম্যাটে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় হারের লজ্জা এটি!

স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা কাজে যে দেয়নি তার প্রমাণ ওপেনার টিম সেইফার্টের বিধ্বংসী সূচনা। কলিন মুনরোকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ৮.২ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৮৬ রান। মুনরো ২০ বলে ৩৪ রান করে ফিরলে নিজের তাণ্ডব চলমান রেখেছেন সেইফার্ট। অপরপ্রান্তে কেন উইলয়ামসনের ২২ বলে করা ৩৪ রানের কার্যকরী ইনিংস স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে নিউজিল্যান্ডের। সেইফার্ট ১৩তম ওভারে সেঞ্চুরির কাছে গেলেও বঞ্চিত হন খলিল আহমেদের বলে বোল্ড হলে। ৪৩ বলে ৭ চার ও ৬ ছক্কায় তিনি করেন ৮৪ রান। নিয়মিত বিরতিতে কিছু উইকেট পড়লে শেষ দিকে মিনি ঝড় তুলে স্কোরবোর্ডটাকে পাহাড়ের রূপ দেন কুগলেইন। ৭ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ছিলেন ২০ রানে। তার শেষ দিকের ঝড়ে ৬ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

বিপরীতে ভারতীয় ব্যাটিং ছিলো ছন্নছাড়া। ঝড়ো ও লম্বা ইনিংস খেলতে না পারার মাশুল দিতে হয় তাদের। ৭৭ রানে ফিরেছেন ৬ ব্যাটসম্যান। ধোনির ব্যাট থেকে কিছুটা প্রতিরোধ আসলেও তাতে ছিলো ৩১ বলে সর্বোচ্চ ৩৯ রান। ধোনি সাজঘরে ফিরলে ১৯.২ ওভারে ১৩৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।

টিম সাউদি ১৭ রানে নেন ৩ উইকেট। দুটি করে নেন লকি ফার্গুসন, ইশ সোধি ও মিচেল স্যান্টনার। ম্যাচসেরা ভারতীয়দের ওপর তাণ্ডব চালানো সেইফার্ট।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম