তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে কুমিল্লার সংগ্রহ ১৯৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে বিধ্বংসী এক ইনিংস খেললেন ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার তাণ্ডবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩ উইকেটে ১৯৯ রানের বিশাল সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অথচ তাদের শুরুটা ছিলো ধীর গতির। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার এভিন লুইস দ্বিতীয় ওভারে ফিরলে তামিম ইকবাল ধীর গতিতে ব্যাট চালিয়ে খেলেন প্রথম দশ ওভার। সঙ্গে এনামুল বিজয়ও খেলতে থাকেন রয়ে সয়ে।

খোলসবন্দী তামিম ইকবাল খোলস ছেড়ে বেরিয়ে আসেন দশ ওভার পর। প্রথম পাওয়ার প্লেতে রানের চাকা সমৃদ্ধ না হওয়ায় কুমিল্লার সংগ্রহটা যে বেশি হবে না-এক সময় তা মনে হয়েছিলো। সেই ধারণা অবশ্য বারুদ ঠাসা এক ইনিংসে উড়িয়ে দেন তামিম ইকবাল। যার সবটুকু লুকিয়ে রেখেছিলেন প্রথম দিকে। যার বিপিএলে এর আগে ছিলো না কোনও সেঞ্চুরি! একই সঙ্গে এবারই প্রথম বিপিএল ফাইনালে খেললেন কুমিল্লার হয়ে।

বিদেশি তারকারা যেখানে আলোকিত করছেন বিপিএল, সেখানে ফাইনালে এক বিধ্বংসী ইনিংসেই সব অতৃপ্তি মেটালেন বাঁহাতি ওপেনার। ৬১ বলে অপরাজিত ছিলেন ১৪১ রানে। ঢাকার বোলারদের ১০টি চার ও ১১টি ছক্কায় শাসন করেছেন শেষ বল পর্যন্ত। মাঝখান দিয়ে ভুল বোঝাবুঝিতে শামসুর রান আউট হলে অধিনায়ক ইমরুল অপর প্রান্তে থেকে সঙ্গ দিয়েছেন শুধু ১৭ রান করে।

অবশ্য এনামুল বিজয় ৩০ বলে ২৪ রানে এলবিডাব্লিউ হলেও ভুল সিদ্ধান্তের বলি হয়েছেন দ্রুত। রিভিউ না থাকায় ব্যাটে বল লাগলেও সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে।

ঢাকার অধিনায়ক সাকিব ১ উইকেট নিতে খরচ করেন ৪৫ রান আর রুবেল খরচ করেন ৪৮ রান, বিনিময়ে তিনিও নেন একটি।

/এফআইআর/
সম্পর্কিত
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনও অজুহাত নেই: শান্ত
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি