স্টোকস-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯

বেন স্টোকস আর বাটলারের ব্যাটে প্রতিরোধ। তিন ম্যাচের টেস্ট সিরিজ দাপটের সঙ্গে ২-০ তে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্টে হোয়াইটওয়াশ রুখতে ব্যাট হাতে প্রতিরোধ গড়ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের শেষ সেশনে বেন স্টোকস আর জস বাটলারের লড়াকু ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন ৪ উইকেটে ২৩১ রানে পার করেছে ইংল্যান্ড।

পুরো সিরিজে ব্যাট হাতে বিবর্ণ ইংল্যান্ডকে এই টেস্টের প্রথম ইনিংসে রক্ষা করেছে বেন স্টোকস আর বাটলারের ১২৪ রানের অবিচ্ছিন্ন জুটি। অবশ্য অবিচ্ছিন্ন এই জুটিতে ভাগ্য সহায় ছিলো। শেষ সেশনে সবে মাত্র হাফসেঞ্চুরি পূরণ করেছেন অলরাউন্ডার বেন স্টোকস। তখন আলজারি জোসেফের বলে দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরলেও পরে রিপ্লেতে দেখানো নো বলের কারণে ড্রেসিং রুম থেকে পুনরায় ডেকে আন হয় তাকে। শেষ মুহূর্তের নাটকীয় এই পরিস্থিতি ছাড়া নির্বিঘ্নেই তারা পার করে দিয়েছে বাকি সময়।

অথচ চা পানের বিরতির আগে ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে ছিলো ইংল্যান্ড। তাদের সেই বিপদ থেকে উদ্ধার করে স্টোকস ও বাটলারের অবিচ্ছিন্ন জুটি।

ভাগ্য সুপ্রসন্ন আবারও বলতে হবে স্টোকসের ক্ষেত্রে। টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় তাকে দলে পেতে। দ্বিতীয় টেস্টের পর পায়ের ইনুজরিতে শঙ্কায় পড়ে গিয়েছিলেন।

ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেট নেন কিমো পল। একটি করে নেন গ্যাব্রিয়েল ও জোসেফ।

/এফআইআর/
সম্পর্কিত
এক উইকেটে হেরে বিদায় বাংলাদেশের
‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’: শাহরিয়ার নাফীসের বইয়ের মোড়ক উন্মোচন
বল করতে ১০০ কিলোমিটার দৌড়! বিশ্ব রেকর্ডের পথে যে ক্রিকেটার
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস