‘আন্ডারডগ’ থাকতে ভালো লাগে বাংলাদেশের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫

দলের সঙ্গে অনুশীলনে স্টিভ রোডস। নিউজিল্যান্ডের হোম সিরিজ বলেই বাংলাদেশকে নিয়ে এত আলোচনা। কারণ এখন পর্যন্ত কিউইদের মাটিতে তাদের হারানোর কোনও নজির নেই বাংলাদেশের। এই অবস্থায় দলটির গায়ে ‘আন্ডারডগ’ তকমা লাগলেও কোচ স্টিভ রোডস এমন ট্যাগ লাইন নিয়ে মোটেও বিব্রত নন। বরং উপভোগ করছেন এমন তকমা।

বুধবার সকাল ৭টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ কোচ জানালেন ওয়ানডে সিরিজটা কঠিন হবে সফরকারীদের জন্য, ‘আমরা ভালো করেই জানি সিরিজটা কঠিন হবে। আমাদের বাস্তবিক চিন্তা করতে হবে।’

আগের চারবারের সফরেই কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। তাই মাশরাফিদের ‘আন্ডারডগ’ বলা হলেও সেখান থেকে বরং প্রেরণার রসদ খুঁজে নিচ্ছেন বাংলাদেশ হেড কোচ, ‘আমাদের আন্ডারডগ থাকতেই ভালো লাগে। তাহলে আমরা অনেককেই চমকে দিতে পারি। তাই আমার মনে হয় ওরা ভালো করেই জানে আমাদের হারাতে হলে নিউজিল্যান্ডকে ভালো ক্রিকেট খেলতে হবে।’ 

এই সিরিজ শুরুর আগে চোটের তালিকায় যুক্ত হয়েছে দুই নাম। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ ছিটকে গেছেন। এরফলে শক্তি খর্ব হওয়ায় সামনের পথ চলা যে কঠিন তা স্বীকার করেছেন রোডস। এমন অবস্থায় প্রস্তুতিটা আদর্শ না হওয়ায় শিষ্যদের সবটুকু উজাড় করে খেলতে বললেন তিনি, ‘প্রস্তুতিটা যেহেতু আদর্শ নয়, তাই আশা করতে পারি খেলার দিন যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। ক্ষতটা দগদগে হওয়ায় রোডস মনে করেন বাংলাদেশের বিপক্ষে ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড, ‘তেমন আগ্রাসী দলের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকতে হবে আমাদের। কাজটা কঠিন, তাই বলে এমন নয় আমরা জিততে পারবো না।’

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম