২৩২ রান যথেষ্ট নয়: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। বুধবার আগে ব্যাটিং করা বাংলাদেশ থেমেছে ২৩২ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৩ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। এমন হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেছেন, ‘জয়ের জন্য ২৩২ রান যথেষ্ট নয়।’

টপ অর্ডারের ব্যর্থতার পরও মিঠুন-সাইফউদ্দিনের রেকর্ড ৮৪ রানের জুটির কল্যাণে বাংলাদেশ কোনমতে স্কোরবোর্ডে জমা করতে সমর্থ হয় ২৩২ রান। ৪২ রানে দ্রুত চার উইকেট হারিয়ে খেই হারায় সফরকারী দল। মাশরাফি মনে করেন, ‘আমাদের জন্য বেশ কঠিন সময় গেছে। ব্যাটিংয়ের সময়টাতে আমরা অনেক সংগ্রাম করেছি। শুরুতেই আমরা উইকেট হারিয়েছি। এই ধরনের উইকেটে ২৩২ রান ভালো স্কোর নয়।’

ব্যাটিংকে দুষলেও বোলিং একেবারে খারাপ হয়নি বলে দাবি করেন মাশরাফি, ‘শুরুতে কিছু উইকেট নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যেত। কিন্তু পারিনি। বোলিংটা একেবারে খারাপ হয়নি।’

নিউজিল্যান্ডের কন্ডিশন এমনিতেই সফরকারী দলগুলোর জন্য কঠিন। এমন কঠিন কন্ডিশনে বাংলাদেশ অনেকটা প্রস্তুতি ছাড়াই নেমেছে। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মাশরাফি অবশ্য কোনও অজুহাত দাঁড় করালেন না, ‘আমি কোন অজুহাত দাঁড় করাচ্ছি না। তবে এই ধরনের কন্ডিশনে খেলা আমাদের জন্য সব সময়ই কঠিন। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ প্রয়োজন। কিন্তু আমরা সেই সুযোগটি পাইনি।’

আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে ব্যাটিং নিয়ে কাজ করতে বললেন সবাইকে, ‘পরের ম্যাচে আমাদের ফিরে আসতে হবে। ব্যাটিং নিয়ে আমাদের কাজ করতে হবে। সামনে কয়েকটা দিন বিরতি আছে। আশা করি মানিয়ে নেওয়ার সুযোগ পাবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম