বিজিএমইএ কাপ ফুটবলে কমফিট ও অ্যাপারেলসের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

বিজিএমইএ কাপ ফুটবলে কমফিট ও অ্যাপারেলসের জয় বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে কমফিট কম্পোজিট নিট ও অ্যাপারেলস।  শুক্রবার উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় অ্যাপারেলস ২-১ গোলে ভার্সেটাইলকে হারায়। অ্যাপারেলসের হয়ে রাশেদুল দুটি গোল করেন এবং ভার্সেটাইলের একমাত্র গোলটি করেন রিংকু। ম্যাচ সেরা উপহারটি পান এপারেলসের রাশেদুল।

দিনের দ্বিতীয় খেলায় মাস্ক এবং এস্পায়ার মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। দিনের তৃতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট ৪-০ গোলে আলি গার্মেন্টসকে হারায়।  কমফিটের হয়ে অধিনায়ক রাজু হ্যাটট্রিক করেন এবং আরেকটি গোল করেন রাজিব। ম্যাচ সেরা হন কমফিটের রাজু।

দিনের চতুর্থ খেলায় অ্যাপারেলস ৬-২ গোলে হারায় তুসকাকে। অ্যাপারেলসের হয়ে রাশেদুল এবং দর্পণ দুটি করে গোল করেন এবং একটি করে গোল করেন মোসাদ্দেক ও সামির।  তুসকার হয়ে গোল দুটি আসে অপু এবং তাহেরের পা থেকে।

দিনের পঞ্চম খেলায় ফরটিজ এবং ইপিলিয়ন মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।দিনের ষষ্ঠ খেলায় কমফিট ৩-০ গোলে হারায় স্টারলিংকে। কমফিটের হয়ে আব্দুল্লাহ দুটি এবং একটি গোল করেন সজল।

টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর বিইউএফটি, লাইলা গ্রুপ এবং সেইলর বাই ইপিলিয়ন। গোল্ডেন স্পন্সর ঢাকা ব্যাংক, শাহাজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং জুকি। ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল হোপ স্কুল, ফিটনেস পার্টনার মুভমেন্ট সলিউশান, ইভেন্ট পার্টনার লিও এন্টারটেইনমেন্ট  স্পোর্টস ম্যানেজমেন্ট। গিফট পার্টনার সিলন বিস্কিট লি. । ইন্টারনেট পার্টনার রেস এবং টিভি পার্টনার চ্যানেল নাইন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি