বোলিং অ্যাকশন বৈধ আকিলা ধনাঞ্জয়ার

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩

আকিলা ধনাঞ্জয়া। অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া। নিষিদ্ধ থাকা অবস্থাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে তাকে অন্তর্ভুক্ত করে চমক সৃষ্টি করেছিলো শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। অবশ্য এমনটি করার পেছনে আগে থেকেই কিছু বিষয়ে অবগত ছিলো তারা। অ্যাকশন পাল্টে আইসিসির বৈধতা মেলাতেই পুনরায় দলে নেওয়া হয়েছে তাকে।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে রিপোর্টেড হয়েছিলেন ধনাঞ্জয়া। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় ডিসেম্বরে নিরপক্ষে টেস্টিং সেন্টারে দেখা যায় তার বোলিং অ্যাকশন আসলে অবৈধ। এরপর থেকেই নিষিদ্ধ ছিলেন। ‍পুনরায় অ্যাকশন নিয়ে কাজ করেন কিছুদিন। চেন্নাইয়ে পুনরায় পরীক্ষাগারে অ্যাকশন বিশ্লেষণের পর দেখা যায় এবার তার অ্যাকশন বৈধ।

এমন খবর আগে থেকে পাওয়াতেই আনুষ্ঠানিক ঘোষণার আগে তাকে দলে রেখে চমক সৃষ্টি করেছিলো শ্রীলঙ্কা।

আনুষ্ঠানিক ঘোষণায় সব পরিষ্কার হওয়াতে তার ফেরায় সীমিত ওভারের ম্যাচে আত্মবিশ্বাস বাড়লো লঙ্কানদের। কারণ সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের হয়ে আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০১৮ সালে ওয়ানডেতে নিয়েছেন ২৮টি উইকেট। টেস্টেও ছিলো ২৭ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলো ভারত
নাহিদ নেই, মোস্তাফিজ-লিটন-শরিফুলের জন্য অপেক্ষা! 
সর্বশেষ খবর
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া