পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে ‘একঘরে’ করতে চায় ভারত?

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

পাকিস্তানকে ক্রিকেট বিশ্বে ‘একঘরে’ করতে চায় ভারত? কাশ্মিরে জঙ্গি হামলায় সব দিক থেকে পাকিস্তানের ওপর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ভারত। দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার ক্রিকেট বিশ্বকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আইসিসিকে।

১৪ ফেব্রুয়ারি জঙ্গিরা কাশ্মিরের পুলওয়ামাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালালে তাতে নিহত হয় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। এমন ঘটনার পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে। সবশেষ পাকিস্তান সুপার লিগ থেকে তাদের অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনারশিপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স।

শুরুতে বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করতে শুক্রবার সভায় বসে ভারতের ক্রিকেট কর্মকর্তারা। সেই সভার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও আলোচনা হওয়ার কথা এই ইস্যু নিয়ে। সেই সভা শেষে প্রাপ্ত চিঠি থেকে জানা গেছে, বিসিসিআই সদস্য দেশগুলোকে অনুরোধ করেছে ক্রিকেট বিশ্ব যেন এমন দেশের সঙ্গে সম্পর্ক না রাখে যারা সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা। একই সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়েও তাদের উদ্বেগের কথা জানানো হয়েছে।  

অবশ্য শুরুতে একটা বিষয় অনেক আলোচনা হচ্ছিলো। আলোচনাটা ছিলো বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের ম্যাচ খেলবে কিনা। তবে বিষয়টি আপাতত ঝুলিয়ে রেখেছে ভারত। বিসিসিআই এর প্রশাসক কমিটির প্রধান বিনোদ রায় বলেছেন, ‘১৬ জুন এখনও অনেক দূর। আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো। সব কিছু সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে।’

অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন ক্রিকইনফোকে জানিয়েছেন, তারা এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে এ সংক্রান্ত কোন চিঠি পাননি। তবে আইসিসি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবে। সোমবার আইসিসির সভা হবে দুবাইয়ে। সেখানেও অবশ্য এমন এজেন্ডা নেই। তবে আইসিসির সভায় বিষয়টি উত্থাপনের কথা ভাবছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের ওপর বিধিনিষেধের কথা ভাবলেও আইসিসির গঠনতন্ত্রে এমন কোনও অনুচ্ছেদ নেই যাতে কোনও দেশকে নিষিদ্ধ করা যায়। একই সঙ্গে ভারত যদি পাকিস্তানের সঙ্গে লিগ পর্বে খেলতে অস্বীকৃতিও জানায় তাহলে ভারতের দেখানো কারণেরও যাচাই বাছাই করবে আইসিসি। ফলে ভারতকে এমন কিছু করতে হলে তাদের অভিযোগকে পোক্ত করেই উপস্থাপন করতে হবে!

১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। কারণ শ্রীলঙ্কান তামিল টাইগারদের ভয়ঙ্কর বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে সেই সময়। সেবার দুটি ম্যাচ না খেলেই পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক