ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সমতা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১

কট্রেলের উল্লাস। প্রথম ওয়ানডেতে আগ্রাসী ভঙ্গিতে খেলেও জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ইংল্যান্ডকে ২৬ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শিমরন হেটমায়ারকে ভবিষ্যৎ তারকা বলা হচ্ছিলো বহুদিন থেকে। শুক্রবার সেই ঝলকটা আবারও দেখা গেলো শুক্রবার বারবোডোজে। ৮৩ বলে করা তার অপরাজিত ১০৪ রানে শুরুতে জয়ের একটা মঞ্চ তৈরি করে দেয় ক্যারিবীয়দের।

টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের শুরুটা দুর্দান্ত হয় সেই ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এবার ৪ ছক্কায় তুলে নেন হাফসেঞ্চুরি। তার গড়ে দেওয়া ভিত থেকে মঞ্চটাকে পূর্ণাঙ্গ রূপ দেন মূলত হেটমায়ার। তার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

জবাবে খেলতে নেমে ইংল্যান্ড সমান তালে জবাব দিতে ব্যর্থ হয়েছে। পেসার শেলডন কট্রেলের দাপুটে বোলিংয়ে শুরুতে ব্যাকফুটে চলে যায় ইংলিশরা। দুই ওপেনারকে ফেরান তিনি। মিডল অর্ডারে অধিনায়ক এয়োইন মরগান ৭০ আর বেন স্টোকস ৭৯ রান করে জয়ের একটা সম্ভাবনা তৈরি করলেও তার ইতি ঘটে দুজন ফিরে গেলে। সবশেষ ৪০ ওভারে হোল্ডারের বলে স্টোকস বিদায় নিলে আর কেউ মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ফলে ৪৭.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।   

কট্রেল ৪৬ রানে নেন ৫ উইকেট। ৩টি নেন জেসন হোল্ডার। ম্যাচসেরা শিমরন হেটমায়ার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম