প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ব্যানক্রফটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ব্যানক্রফটের সেঞ্চুরি। বল টেম্পারিংয়ের ৯ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিসেম্বরে ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফট। মাঝে বিগ ব্যাশে সংক্ষিপ্ত ফরম্যাটে আলো ছড়িয়েছেন বিধ্বংসী কিছু ইনিংস খেলে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার স্বরূপটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। যার ঝলকটা প্রত্যাবর্তন ম্যাচে দেখালেন ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে।

শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ব্যানক্রফট! সিডনিতে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে তার ব্যাটে ভর করে ২৭৯ রান সংগ্রহ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রত্যাবর্তন ম্যাচে তার এই সেঞ্চুরি অবশ্য আলাদা মাহাত্ম্য যোগ করেছে। একেতো প্রত্যাবর্তন ম্যাচ তার ওপর দলের বিপদে হাল ধরে খেলেছেন শেষ পর্যন্ত। দলের সমৃদ্ধ স্কোরটা এসেছে ব্যানক্রফটের দায়িত্বশীল ইনিংসে ভর করেই।
ওপেনিংয়ে নেমে স্যাম হোয়াইটম্যানকে সঙ্গে করে উদ্বোধনী জুটিতে প্রথমে তুলে ছিলেন ১১৯ রান। হোয়াইটম্যান বিদায় নিলে অপরপ্রান্ত হয়ে পড়ে অরক্ষিত। নিয়মিত আসা যাওয়ার মিছিলে যোগ দেন পরের ব্যাটসম্যানরা। শুধু ব্যানক্রফট একার লড়াই চালিয়ে দলকে পৌঁছে দিয়েছেন ২৭৯ রানে। শেষ ব্যাটসম্যান বিদায় নিলেও ব্যানক্রফট অপরাজিত থাকেন ১৩৮ রানে। বাকিরা যেখানে থিতু হতে পারেননি সেখানে স্থিতধী ছিলেন তিনি। ব্যানক্রফটের ইনিংসটি ছিলো ৩৫৮ বলের। সাজানো ছিলো ৮টি চার ও ৩টি ছয়ে।

বিপরীতে দ্বিতীয় দিন শেষে নিউ সাউথ ওয়েলস প্রথম ইনিংসে ৩ উইকেটে করেছে ১৮৮ রান। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের