টেস্ট র‌্যাংকিংয়ে দুইয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৬

টেস্ট র‌্যাংকিংয়ে দুইয়ে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হওয়ার আগেই সুখবর পেলো নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সম্প্রতি শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারায় তিনে নেমে গেছে প্রোটিয়ারা। আর প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ে দুইয়ে উঠেছে কিউইরা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ডিসেম্বর। অবশ্য এই সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই দুইয়ে ওঠার সুযোগ ছিলো নিউজিল্যান্ডের। সিরিজ ২-০ ব্যবধানে জিতলেই তেমনটি করা হয়ে যেত। কিন্তু লঙ্কানদের দৃঢ়তায় প্রথম টেস্ট ড্র হওয়ায় ক্রাইস্টচার্চে শুধু দ্বিতীয় টেস্টে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। ফলে নিজেদের কৃতিত্বে না হলেও সেই লঙ্কানদের জয়ের কৃতিত্বে দুইয়ে ওঠার সুযোগ হয়েছে নিউজিল্যান্ডের।

লঙ্কানরা সিরিজ জেতায় র‌্যাংকিংয়ে অবশ্য কোনও হেরফের হয়নি তাদের। শুধু বেড়েছে রেটিং পয়েন্ট। তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে, আর পয়েন্ট কমেছে দক্ষিণ আফ্রিকার। ১০৫ পয়েন্ট হওয়াতে তারা নেমে গেছে নিউজিল্যান্ডের পরে। যাদের সংগ্রহ ১০৭ পয়েন্ট।

শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ১১৬ পয়েন্ট। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজে এই অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ এখন স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে। কারণ অক্টোবরে ভারত সফরের আগে আর কোনও সিরিজ নেই দক্ষিণ আফ্রিকার। আর বাংলাদেশের টেস্ট র‌্যাংকিংয়ে অবস্থান নবম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম