টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০১


এবাদত হোসেন। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে সাকিব আল হাসান না থাকায় নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সেডন পার্কে সবুজঘাসের এই উইকেটে পেস বান্ধব আক্রমণ সাজিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ডে খেলা বাংলাদেশের জন্য সবসময়ই কঠিন পরীক্ষা। এবার সেই পরীক্ষা আরেকটু কঠিন। কারণ খেলতে হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

কিউইদের বিপক্ষে এটা প্রথম অভিজ্ঞতা তো বটেই, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার স্মৃতি খুব একটা নেই টাইগারদের। টেস্ট ক্রিকেটে নিজেদের ১৯ বছরে মাত্র চতুর্থবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তার উপর ১৩ বছরে এই প্রথম মুশফিক ও সাকিবকে ছাড়া খেলতে হচ্ছে সফরকারীদের। তার ওপর মোস্তাফিজুর রহমান একাদশে স্থান পাননি। তার বদলে অভিষেক হয়েছে সিলেটের পেসার এবাদত হোসেনের। এছাড়া সিলেট থেকে আরও দুই পেসার আবু জায়েদ, খালেদ আহমেদও রয়েছেন একাদশে।

আজকের ম্যাচে অবশ্য চক বাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ও পুরস্কার প্রাপ্ত সাবেক ক্রিকেটার ও কোচ সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুতে কালো আর্ম ব্যান্ড পড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ড হোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম