দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ০৯:১৬আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৯:৪৭

দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা বাংলাদেশের হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে দ্বিতীয় সেশন পর বিনা উইকেটে সফরকারীদের সংগ্রহ ৮৮ রান। বাংলাদেশ পিছিয়ে ৩৯৩ রানে।

দুই ওপেনার কিউই পেসারদের দারুণভাবে জবাব দিলেও নেইল ওয়াগনার বিপদে ফেলে দিয়েছিলেন তামিম ইকবালকে। ১৩তম ওভারে শর্ট বলে টপ এজ হয়ে বল তুলে দিয়েছিলেন। ফিল্ডার কাছে না থাকায় বেঁচে যান তামিম। এর আগে ৫৬ রান তুলে চা পানের বিরতি যায় বাংলাদেশ। শুরুতে তামিম ছিলেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। বিরতির পর তুলে নিয়েছেন ২৬তম হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৫০ রানে। সাদমান আগলে আছেন অপরপ্রান্ত। ব্যাট করছেন ৩৭ রানে।

এর আগে তৃতীয় দিনেও আধিপত্য ধরে রেখে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। এদিন প্রায় দুই সেশন ব্যাট করে দ্বিতীয় সেশনে ৪৮১ রানে এগিয়ে থেকে তারা প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৭১৫ রান তুলে।

সেডন পার্কে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন। ভেন্যুর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটা এখন তার দখলে। অপরাজিত ছিলেন ২০০ রানে। এদিন লাঞ্চের পর দ্রুততম গতিতে রান তুলেছেন তিনি। ২৫৭ বলের ইনিংসে ছিলো ১৯টি চার। অপর দিকে কলিন ডি গ্র্যান্ড হোম ছিলেন আরও বিধ্বংসী। চার ছয় মেরে ৫৩ বলে অপরাজিত ছিলেন ৭৬ রানে। কেন উইলিয়ামসনের ব্যাটিং বীরত্বেই আবার এই ভেন্যুর সর্বোচ্চ রানের দলীয় ইনিংসটিও গড়েছে নিউজিল্যান্ড। অপর দিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে ৬০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সেঞ্চুরি তুলে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান