বোল্টের জোড়া আঘাতে ফিরলেন তামিম-মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১০:১০আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:৪৭

বোল্টের জোড়া আঘাতে ফিরলেন তামিম-মুমিনুল ওয়েলিংটনে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ২২১ রানের লিড পেয়ে দ্রুত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর ফায়দাটা তারা নিয়ে নিয়েছে শেষ সেশনে। বোল্টের জোড়া আঘাতে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ।
প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন প্রথম টেস্টে আলো ছড়ানো তামিম ইকবাল। নতুন নামা মুমিনুল হক ফিরে গেলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২০ রান।

ব্যাট করছেন সাদমান ইসলাম।  ট্রেন্ট বোল্টের বলে পুরোপুরি পরাস্ত হয়ে তামিম ফিরেছেন ৪ রানে। মুমিনুল কিছুক্ষণ থিতু হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আবার। বোল্টের সুইং করা বলে স্লিপে সাউদিকে ক্যাচ দিয়ে ফিরে যান ১০ রান করে। 

তার আগে চতুর্থ দিনটা দাপটের সঙ্গেই শেষ করেছে নিউজিল্যান্ড। রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম