হিলিতে শুরু মরহুম হাকিম মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

হিলি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১১:০১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:০৪

হিলিতে শুরু মরহুম হাকিম মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে মরহুম হাকিম মাস্টার স্মৃতি শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় বেলী ফুল ক্রিকেট টিমকে ২০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে মহানগর জুনিয়র একাদশ।

হিলির মধ্যবাসুদেবপুর এলাকার রাহুল, রাব্বি, রোমান, পলাশসহ স্থানীয় যুবসমাজের আয়োজনে বুধবার রাত ৭টায় মধ্যবাসুদেবপুরের মহানগর মাঠে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় সেখানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, মরহুমের ছেলে রায়হান হাকিম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মহানগর জুনিয়র একাদশ নির্ধারিত ৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৪৮ রান তোলে। পরে ব্যাট করতে নেমে বেলী ফুল ঘর ক্রিকেট টিম ৫ ওভার শেষে সবগুলো উইকেট হারিয়ে ২৮ রানে অলআউট হয়। এতে ২০ রানে জয় পায় মহানগর জুনিয়র একাদশ। ৪ উইকেট নিয়ে মহানগর জুনিয়র একাদশের আকাশ ম্যাচসেরা হন। খেলায় পৌরসভার বিভিন্ন এলাকার মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ