পঞ্চগড়ে সপ্তাহব্যাপী রোপ স্কিপিং ও রোলার স্কেটিং প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১৫:০০আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৫:৪৩

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী রোপ স্কিপিং ও রোলার স্কেটিং প্রশিক্ষণ তৃণমূল পর্যায়ে রোপ স্কিপিং ও রোলার স্কেটিং ট্যালেন্ট হান্ট কর্মসূচির আওতায় পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও পঞ্চগড় রোলার স্কেটিং ক্লাব এ প্রশিক্ষণ আয়োজন করেছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় টেনিস ক্লাব মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন উড়িয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

রোলার স্কেটিং ফেড়ারেশনের সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, কর্মসূচির সমন্বয়কারী সাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, ক্লাবের সভাপতি আবু তোয়াবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে দুটি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোপ স্পিকিং ও রোলার স্কেটিংয়ে আগ্রহীরা ৬০০ জন ছেলে মেয়ে অংশ নিচ্ছে। আগামী ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুই শিফটে প্রশিক্ষণ চলবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম