৫-০ তে সিরিজ হার শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১১:০৮আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:৩৩

অকেজো হয়ে যায় একটি ফ্লাড লাইট। ২০১৫ বিশ্বকাপের পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের দীনতা আরও প্রকট হয়ে ধরা দিলো।চতুর্থবারের মতো ৫-০ তে সিরিজ হারের লজ্জা পেলো শ্রীলঙ্কা। অবশ্য কেপ টাউনের শেষ ওয়ানডেটা ছিলো ঘটনাবহুল। ফ্লাড লাইটের আলো না থাকায় ম্যাচ মীমাংসা হয়েছে ডি/এল মেথডে। তাতে ৪১ রানের জয় নিশ্চিত করে সিরিজ ৫-০ তে জিতেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

লঙ্কানদের অল্পতে বেঁধে রেখে স্বাগতিকরা দাপুটে জয়ের অপেক্ষাতেই ছিলো এক সময়। স্বাগতিকদের প্রয়োজন ছিলো ৯১ রান, হাতে ৮ উইকেট। বল আছে আর ১৩২। তখনই অকেজো হয়ে যায় একটি ফ্লাড লাইট।

নিউল্যান্ডস স্টেডিয়ামের দর্শকরাও বঞ্চিত হন পুরো ম্যাচের উত্তেজনা থেকে। এক পর্যায়ে ৯০ মিনিট পার হয়ে গেলে সব চেষ্টা ব্যর্থ হলে ম্যাচ আর মাঠে গড়ানো যায়নি। ডি/এল মেথডে ৪১ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। না হলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হতো স্বাগতিকদের। এই ভেবে স্বস্তি পেতেই পারেন লঙ্কানরা। কারণ তাদের বোলিংকে পুরোপুরি নখদন্তহীন করে ছেড়েছেন এইডেন মারক্রাম। ৮ রানে ডি কক ফিরে গেলে জুটি গড়েন মারক্রাম ও অধিনায়ক প্লেসিস। প্লেসিস ২৪ রানে ফিরলেও ফের জুটি গড়েন ভ্যান ডার ডুসেনের সঙ্গে। তিনি ২৮ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্ত ৬৭ রানে অপরাজিত ছিলেন মারক্রাম।

তার আগে টস জিতে শ্রীলঙ্কা আহামরি কোনও সংগ্রহ দাঁড় করায়নি। প্রোটিয়া বোলিংয়ে ৪৯.৩ ওভারে তারা গুটিয়ে যায় ২২৯ রানে। উল্লেখযোগ্য ইনিংস বলতে কুসল মেন্ডিসের ৫৬ রান। এছাড়া প্রিয়মল পেরেরা ৩৩, অ্যাঞ্জেলো পেরেরা ৩৩ ও শেষ দিকে পুনরায় উদানা দায়িত্বশীল ৩২ রান করলে সম্মানজনক অবস্থানে যায় লঙ্কানরা। রাবাদা তিনটি নেন সর্বোচ্চ। সিরিজ সেরা কুইন্টন ডি কক, ম্যাচসেরা মারক্রাম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম